কীভাবে আপনার অনলাইন স্টোর সেট আপ করবেন
একটি ফ্রি স্টোর অ্যাড্রেস বেছে নিন, থিম ইনস্টল করুন, আর কয়েক মিনিটেই আপনার EcomUp অনলাইন স্টোর লাইভ করুন।
EcomUp আপনাকে আপনার প্রোডাক্টের জন্য একটি রেডিমেড অনলাইন স্টোর দেয়। একটি ফ্রি ওয়েব অ্যাড্রেস বেছে নিন, একটি থিম ইনস্টল করুন, আর কয়েক মিনিটেই আপনার স্টোর লাইভ হয়ে যাবে। এরপর কাস্টমাররা প্রোডাক্ট দেখতে, কার্টে যোগ করতে ও অর্ডার করতে পারবেন, আর সেই অর্ডারগুলো আপনার Orders পেজে চলে আসবে।
শুরু করার আগে
- আপনার রোলে ওয়েবসাইট ম্যানেজ করার অনুমতি থাকতে হবে। Owner ও admin-দের এটা ডিফল্টভাবেই থাকে। মেনুতে Website না দেখলে অ্যাকাউন্ট owner-কে জিজ্ঞেস করুন।
- আগে (বা পরপরই) কিছু প্রোডাক্ট যোগ করুন, যাতে স্টোরে বিক্রির মতো কিছু থাকে। দেখুন কীভাবে প্রোডাক্ট যোগ করবেন।
- ছোট ও সহজ একটি স্টোর অ্যাড্রেস ভেবে রাখুন, যেমন আপনার ব্র্যান্ডের নাম। এটা হবে yourstore.ecomup.ai।
ধাপসমূহ
- বাম পাশের মেনু থেকে Store → Website → Themes খুলুন।
- Theme library দেখুন। যেসব থিমে Coming soon লেখা, সেগুলো এখনো ইনস্টল করা যায় না। ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রির জন্য বানানো থিম হলো Retail Storefront।

Theme library (1)। Coming soon (2) লেখা থিম এখনো install করা যায় না; Retail Storefront (3)-এ Preview আর Install আছে। - চাইলে Preview-এ ক্লিক করে একটি ডেমো স্টোর খুলে দেখে নিন, ইনস্টলের আগে থিমটি কেমন দেখায়।
- যে থিমটি চান, তার Install বাটনে ক্লিক করুন।
- আগে ওয়েব অ্যাড্রেস ঠিক না করে থাকলে Choose your website address বক্স খুলবে। Subdomain ঘরে আপনার অ্যাড্রেস লিখুন।
- সবুজ রঙে yourstore.ecomup.ai is available লেখা আসা পর্যন্ত অপেক্ষা করুন, তারপর Save and continue-এ ক্লিক করুন।

Subdomain-এ (1) ঠিকানা লিখুন, সবুজ "is available" মেসেজের (2) অপেক্ষা করুন, তারপর Save and continue (3) চাপুন। - থিম ইনস্টল হবে এবং আপনার নতুন স্টোর সাথে সাথেই পাবলিশ হয়ে যাবে। Retail Storefront is installed নামের একটি বক্সে আপনার স্টোরের অ্যাড্রেস ও প্রিভিউ দেখাবে।
- লাইভ স্টোর খুলতে View site-এ ক্লিক করুন, অথবা লেখা, ছবি ও রং বদলানো শুরু করতে Customize-এ ক্লিক করুন।

আপনার স্টোরের ঠিকানা (1)। লাইভ স্টোর খুলতে View site (2), আর এডিট শুরু করতে Customize (3) চাপুন।
এরপর কী করবেন
- হোমপেজের লেখা, ছবি ও রং বদলান: থিম বাছাই ও কাস্টমাইজ করুন।
- লোগো, favicon ও Google সার্চের লেখা যোগ করুন: লোগো ও SEO সেটিংস।
- ডেলিভারি চার্জ আর কাস্টমাররা কীভাবে চেকআউট করবেন তা ঠিক করুন: চেকআউট সেটিংস।
- About, Contact ও পলিসি পেজ যোগ করুন: স্টোরের মেনু, ফুটার ও পেজ।
- নিজের ডোমেইন ব্যবহার করুন, যেমন shop.yourbrand.com: কাস্টম ডোমেইন কানেক্ট করুন।
টিপস
- সাবডোমেইন কমপক্ষে ৩ অক্ষরের হতে হবে, আর এতে শুধু ছোট হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা ও হাইফেন (-) ব্যবহার করা যাবে। শুরু ও শেষ অবশ্যই অক্ষর বা সংখ্যা দিয়ে হতে হবে।
- Themes ছাড়া Website-এর বাকি সব পেজ আগে সাবডোমেইন চায়। বক্সটি বন্ধ করলে আপনি আগের পেজে ফিরে যাবেন।
- Themes পেজের উপরের Your store কার্ডে দেখা যায় স্টোর Live নাকি Draft, কোন থিম চলছে আর শেষ কবে এডিট হয়েছে। অ্যাড্রেসের পাশের কপি আইকন দিয়ে স্টোরের লিংক শেয়ার করুন।
- পরে Website → Settings → Domain থেকে সাবডোমেইন বদলাতে পারবেন। পুরনো অ্যাড্রেস নতুনটিতে রিডাইরেক্ট হবে।
- পরে অন্য থিম ইনস্টল করলেও আপনার প্রোডাক্ট, লোগো ও স্টোর সেটিংস থেকে যাবে। শুধু হোমপেজের সেকশনগুলো বদলে যায়।
সমস্যা সমাধান
“This subdomain is already taken.”
অন্য একটি স্টোর ইতিমধ্যে এই অ্যাড্রেস ব্যবহার করছে। একটু বদলে চেষ্টা করুন, যেমন শহরের নাম বা "bd" যোগ করে (যেমন mybrand-bd)।
“This subdomain is reserved.”
www, api, app, admin, dashboard, mail-এর মতো কিছু শব্দ EcomUp নিজের জন্য রেখেছে। অন্য নাম বেছে নিন।
“Subdomain must be at least 3 characters.”
অ্যাড্রেসটি আরেকটু লম্বা করুন। দুই অক্ষরের অ্যাড্রেস চলে না।
আমার স্টোরে "not found" পেজ দেখাচ্ছে
আপনার স্টোর হয়তো এখনো ড্রাফট অবস্থায় আছে। Website → Themes-এ যান। Your store কার্ডে Draft দেখালে Publish-এ ক্লিক করুন।
“You already have a website for this organization.”
প্রতিটি EcomUp অ্যাকাউন্টে একটি অনলাইন স্টোর থাকে। আগের স্টোরটি ম্যানেজ করতে Website → Themes খুলুন।
“Failed to install theme”
ইন্টারনেট কানেকশন চেক করে আবার Install চাপুন। বারবার ব্যর্থ হলে Help & Support থেকে সাপোর্টে যোগাযোগ করুন।