মূল কনটেন্টে যান
হেল্প ডেস্কে ফিরে যান
প্রোডাক্ট ও অর্ডার৩১ অক্টোবর, ২০২৬

কীভাবে কাস্টমার ম্যানেজ করবেন

সব চ্যানেলের ক্রেতাদের এক লিস্টে দেখুন — তাদের অর্ডার, খরচ ও সেভ করা ঠিকানাসহ — আর হাতে কাস্টমার যোগ করুন।

Customers পেজে সব চ্যানেলের সেই সব মানুষের লিস্ট থাকে যারা অর্ডার করেছেন বা সাইন আপ করেছেন: আপনার অনলাইন স্টোর, Facebook, Instagram, WhatsApp, WooCommerce, Shopify আর আপনি নিজে যোগ করা অর্ডার। প্রত্যেকে কয়টা অর্ডার করেছেন আর কত টাকা খরচ করেছেন সেটাও দেখতে পাবেন।

শুরু করার আগে

  • কেউ অর্ডার করলে কাস্টমার নিজে থেকেই যোগ হয়ে যায়। ফোনে বা দোকানে আসা অর্ডারের জন্যই শুধু হাতে যোগ করতে হয়।
  • কাস্টমার যোগ, এডিট বা ডিলিট করতে আপনার রোলে সেই পারমিশন থাকতে হবে।

কাস্টমারদের দেখুন

  1. সাইডবারে Customers-এ ক্লিক করুন।
    Orders ও Spent কলামসহ কাস্টমারের তালিকা
    Orders (1) ও Spent (2) কলামে দেখা যায় প্রত্যেক কাস্টমার কয়টা অর্ডার করেছেন আর কত টাকা খরচ করেছেন।
  2. সার্চ বক্সে নাম, ইমেইল বা ফোন দিয়ে খুঁজুন।
  3. Channel ফিল্টার দিয়ে এক জায়গার কাস্টমার দেখুন, যেমন শুধু WhatsApp।
  4. কোনো কাস্টমারে ক্লিক করলে Customer details খুলবে। সেখানে যোগাযোগের তথ্য আর সেভ করা Shipping addresses দেখবেন।

কাস্টমার যোগ করুন

  1. Customers পেজে Add customer চাপুন।
  2. First name আর Last name লিখুন। দুটোই দরকারি।
  3. থাকলে Email আর Phone দিন।
  4. Add customer চাপুন।
    পূরণ করা Add customer প্যানেল
    First name ও Last name (1) লিখুন, Phone (2) দিন, তারপর Add customer (3) চাপুন।

অর্ডার বানানোর সময়ও নতুন কাস্টমার যোগ করা যায়। Create Order প্যানেলে New customer চাপুন।

কাস্টমার এডিট বা ডিলিট করুন

  1. কাস্টমারের মেনু (তিন ডট) খুলুন।
  2. তথ্য বদলাতে Edit, আর সরাতে Delete বেছে নিন।

কাস্টমার ডিলিট করলেও তার আগের অর্ডারগুলো থেকে যায়। অর্ডারের ইতিহাস থাকে, তবে কাস্টমারের সাথে লিংকটা মুছে যেতে পারে।

টিপস

  • Orders আর Spent কলাম দেখে সেরা ক্রেতাদের চিনে নিন। কলামের নামে ক্লিক করলে সাজানো যায়।
  • পরে WhatsApp ক্যাম্পেইনে ক্রেতাদের মেসেজ পাঠাতে চান? Orders → Settings-এ Auto-save as contact চালু করুন। দেখুন WhatsApp টেমপ্লেট ও কন্টাক্ট।
  • যখনই পারেন ফোন নম্বর যোগ করুন। কুরিয়ারের এটা লাগে, আর SMS ইনভয়েসও এই নম্বরে যায়।

সমস্যা ও সমাধান

“First name cannot be empty” বা “Last name cannot be empty”

দুটো নামই দরকারি। পূরণ করে আবার সেভ করুন।

“Couldn’t load customers. Please try again.”

পেজ রিফ্রেশ করুন। বারবার হলে ইন্টারনেট কানেকশন চেক করুন।

“Failed to load shipping addresses.”

ডিটেইলস প্যানেল বন্ধ করে আবার খুলুন। কানেকশন ঠিক হলে কাস্টমারের ঠিকানাগুলো লোড হবে।

সম্পর্কিত আর্টিকেল

পরের মেসেজের উত্তরটা EcomUp-কেই দিতে দিন।

আপনার পেজ কানেক্ট করুন, কয়েকটা প্রোডাক্ট যোগ করুন, আর চালু করার আগেই দেখে নিন কীভাবে উত্তর দেয়।

সাইন আপ করতে কার্ড লাগবে না। অথবা support@ecomup.ai-এ ইমেইল করুন।