মূল কনটেন্টে যান
হেল্প ডেস্কে ফিরে যান
অ্যাকাউন্ট ও বিলিং৩১ অক্টোবর, ২০২৬

কীভাবে ঠিক করবেন কোন অ্যালার্ট পাবেন (ইমেইল, পুশ, SMS)

বেল আইকনে নোটিফিকেশন দেখুন, আর মেসেজ, অর্ডার, বিলিংসহ সবকিছুর জন্য ড্যাশবোর্ড, ইমেইল, পুশ বা SMS অ্যালার্ট বেছে নিন।

কোনো কাস্টমার মেসেজ দিলে, নতুন অর্ডার এলে, AI-এর আপনার সাহায্য লাগলে বা কিছু ঠিক করতে হলে EcomUp আপনাকে জানাতে পারে। প্রতিটি অ্যালার্ট কীভাবে পৌঁছাবে সেটা আপনি ঠিক করবেন: ড্যাশবোর্ডে, ইমেইলে, ফোন বা ব্রাউজারে পুশ হিসেবে, অথবা SMS-এ।

শুরু করার আগে

  • অ্যালার্ট সেটিংস ব্যক্তিগত। প্রত্যেক টিম মেম্বার নিজের সেটিংস ঠিক করেন, এতে অন্য কারো সেটিংস বদলায় না।
  • SMS অ্যালার্টের জন্য আপনার অ্যাকাউন্টে একটি ফোন নম্বর লাগবে। ফোনে পুশ পেতে EcomUp Android অ্যাপ ইনস্টল করুন।

নোটিফিকেশন দেখুন

  1. উপরে ডানে বেল আইকনে ক্লিক করুন। সবশেষ অ্যালার্টগুলো All আর Unread ট্যাবসহ দেখাবে।
  2. না-পড়া সংখ্যা মুছতে Mark all read চাপুন।
  3. পুরো তালিকা খুলতে View all notifications চাপুন। এখানে Today, Yesterday, Earlier this week আর Older অনুযায়ী সাজানো থাকে।
    নোটিফিকেশন বেলের ড্রপডাউন
    বেলে ক্লিক করুন (1), All আর Unread (2)-এর মধ্যে বদলান, বা View all notifications (3) খুলুন।

অ্যালার্ট কীভাবে আসবে ঠিক করুন

  1. উপরে ডানে আপনার ছবিতে ক্লিক করে Alerts চাপুন। (অথবা Settings → Alerts-এ যান।)
  2. যে ধরনের অ্যালার্ট বদলাতে চান সেটা খুঁজুন:
    • New customer messages (নতুন কাস্টমার মেসেজ)
    • New orders (নতুন অর্ডার)
    • Customers waiting for you (AI চ্যাটটা মানুষের হাতে দিয়েছে বা উত্তর দিতে পারেনি)
    • Plan and billing (প্ল্যান ও বিলিং)
    • Account and connection alerts (অ্যাকাউন্ট ও কানেকশন)
    • Post publishing problems (পোস্ট পাবলিশে সমস্যা)
    • AI images and videos (AI ছবি ও ভিডিও)
    • News and announcements (খবর ও ঘোষণা)
  3. গ্রুপটায় ক্লিক করে খুলুন, তারপর প্রতিটি চ্যানেল চালু বা বন্ধ করুন: In the dashboard, Email, Push বা SMS। প্রতিটি সুইচ সাথে সাথেই সেভ হয়।
    New orders গ্রুপ খোলা অবস্থায় Settings-এর Alerts
    একটি গ্রুপ খুলুন (1), প্রতিটি চ্যানেল চালু বা বন্ধ করুন (2), অথবা Turn all off / Turn all on (3) ব্যবহার করুন।
  4. পুরো গ্রুপ একসাথে বদলাতে Turn all on বা Turn all off চাপুন।

কম্পিউটারে পপ-আপ পান

  1. Settings → Alerts-এ This browser কার্ডটা খুঁজুন।
  2. Turn on চাপুন, আর ব্রাউজার জিজ্ঞেস করলে নোটিফিকেশনের অনুমতি দিন।
  3. কাজ করছে কিনা দেখতে Send a test চাপুন।

যে ব্রাউজারগুলো ব্যবহার করেন, প্রতিটিতে একবার করে এটা করুন।

টিপস

  • Dashboard bell সবসময় চালু (Always on)। আপনি যা-ই বন্ধ করুন, সব নোটিফিকেশন সেখানে দেখাবে।
  • Quiet hours, 10pm to 8am: রাতে আসা অ্যাপ নোটিফিকেশন আর SMS সকাল ৮টা (বাংলাদেশ সময়) পর্যন্ত অপেক্ষা করে। ইমেইল সাথে সাথেই আসে।
  • জরুরি অ্যালার্ট, যেমন পেজ ডিসকানেক্ট হয়ে AI রিপ্লাই বন্ধ হয়ে যাওয়া, বন্ধ রাখলেও সব চ্যানেলে আপনার কাছে পৌঁছায়।
  • প্রতিটি অর্ডারে SMS চান? সেটা স্টোরের সেটিং, পাবেন Orders → Settings-এ, এখানে না। দেখুন অর্ডার ম্যানেজ করুন।
  • আপনার কাস্টমাররা যে ইমেইল আর SMS পান (অর্ডার কনফার্মেশন ইত্যাদি), সেগুলো ঠিক করা হয় Settings → Notifications-এ, যেটা আলাদা একটি পেজ।
  • নোটিফিকেশন ৯০ দিন পর্যন্ত রাখা হয়।

সমস্যা ও সমাধান

“No phone number on your account.”

পাঠানোর মতো নম্বর নেই বলে SMS ধূসর হয়ে আছে। Add one চেপে একটি ফোন নম্বর ভেরিফাই করুন। দেখুন প্রোফাইল ও পাসওয়ার্ড।

“Notifications are blocked for EcomUp in this browser.”

অ্যাড্রেস বারের বাম পাশের আইকনে ক্লিক করুন, Notifications-কে Allow করুন, তারপর Reload চাপুন।

“This browser can't show notifications.”

Chrome, Edge, Firefox বা Safari ব্যবহার করুন। iPhone-এ আগে EcomUp-কে হোম স্ক্রিনে যোগ করুন।

টেস্ট পুশ আসেনি

কম্পিউটারের Do Not Disturb বা Focus মোড বন্ধ করে আবার Send a test চাপুন।

“Couldn't load your alert settings.”

ইন্টারনেট কানেকশন দেখে Try again চাপুন।

সম্পর্কিত আর্টিকেল

পরের মেসেজের উত্তরটা EcomUp-কেই দিতে দিন।

আপনার পেজ কানেক্ট করুন, কয়েকটা প্রোডাক্ট যোগ করুন, আর চালু করার আগেই দেখে নিন কীভাবে উত্তর দেয়।

সাইন আপ করতে কার্ড লাগবে না। অথবা support@ecomup.ai-এ ইমেইল করুন।